আট মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম এই বছরের জানুয়ারি থেকে তার সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।
অপরিশোধিত তেলের দাম সোমবার থেকে পতন শুরু করেছে। চীনের হতাশাজনক অর্থনৈতিক তথ্য-উপাত্তে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার কমিয়েছে।
মঙ্গলবার ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে নেমে এসেছে, এ দিন দাম ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।
ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম এ দিন ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯২ দশমিক ১২ ডলার, যা এই বছরের ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন দাম।
যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের দাম পতনের কারণে গ্যাসোলিন অর্থাৎ পরিশোধিত তেল বা পেট্রোলের দাম কমছে।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পেট্রলের দাম গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৯৫ ডলারে নেমেছে৷ গত মাসে দেশটির পেট্রোলের দাম ৬০ সেন্ট কমেছে। তবে তা এখনও গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ সেন্ট বেশি।
মঙ্গলবার ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে আলোচনা প্রক্রিয়া এবং জ্বালানি তেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং বৃহত্তম তেল আমদানিকারক চীনের হতাশাজনক তথ্য আরও বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে তেলের দাম কমে যায়।
সময়সীমা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ইরান 'চূড়ান্ত' পারমাণবিক চুক্তি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে।
চিঠিতে ইরান জানিয়েছে, দেশটি একটি চুক্তি সুরক্ষিত করার কাছাকাছি ছিল, যদিও কয়েকটি বিষয় স্থির করার প্রয়োজন ছিল। এরমধ্যে প্রধানত, যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে-ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রপতিরা চুক্তিটি পরিবর্তন করতে পারবেন না।
বর্তমান অপরিশোধিত তেলের মৌলিক বিষয়গুলোর ভিত্তিতে বাজারকে আরও সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকলেও বাজারের আশঙ্কা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দেশটি প্রতিদিন কয়েক হাজার ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আনতে পারে। ইরান জানিয়েছে, তারা কয়েক মাসের মধ্যে তেলের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারে।
সূত্র : ওয়েলপ্রাইস.কম
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








